Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সচিবালয়ে সমন্বয় সভা: ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও বিল্ডিং কোড মানার তাগিদ প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ভূমিকম্পের সম্ভাব্য প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ ভবনসমূহ দ্রুত চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার অভিযান পরিচালনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বহুগুণ বাড়াতে সংশ্লিষ্ট সকল সেবা সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে ভূমিকম্প মোকাবিলায় সার্বিক প্রস্তুতি ও করণীয় সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় সভাপতির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের সকল ভূমিকম্পপ্রবণ ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে একটি সুবিন্যস্ত ও সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও পুরনো স্থাপনা শনাক্তকরণ, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে প্রতিপালন করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী বক্তব্যে জোর দিয়ে বলেন, ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি সর্বনিম্নে নামিয়ে আনতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে নিবিড় ও কার্যকর সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের গুরুত্বপূর্ণ সকল স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, উদ্ধারকাজে আধুনিক সরঞ্জামের পর্যাপ্ততা আনা, উদ্ধারকর্মীদের উচ্চতর প্রশিক্ষণ প্রদান এবং সাধারণ মানুষের মাঝে ভূমিকম্প বিষয়ক সচেতনতা বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে সমন্বয় সভা: ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও বিল্ডিং কোড মানার তাগিদ প্রধানমন্ত্রীর

সর্বশেষ হালনাগাদ : ০২:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬