Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের জীবন বদলে দেওয়া নরসিংদীর গুণী শিক্ষক নাজিম উদ্দিন

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবনযাত্রার মান ও ভবিষ্যৎ গড়ে তুলতে অনন্য ভূমিকা রেখেছেন নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন। শিক্ষার মান উন্নয়নসহ নানামুখী অবদানের জন্য তিনি ইতোমধ্যে একজন গুণী শিক্ষকের সম্মান অর্জন করেছেন।

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে রাজধানী ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তিনি। তার এই সাফল্যে পুরো জেলায় আনন্দের জোয়ার বইছে।

২০২৪ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং সবুজায়নের কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি প্রতিষ্ঠানের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তার দীর্ঘ ২৮ বছরের শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হয়ে আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষার্থীদের পরম যত্নে মানুষ করার এই ব্রত তাকে এলাকার সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় করে তুলেছে।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

শিক্ষার্থীদের জীবন বদলে দেওয়া নরসিংদীর গুণী শিক্ষক নাজিম উদ্দিন

সর্বশেষ হালনাগাদ : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬