Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, কমেছে জিপিএ ৫

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২.০৭ শতাংশে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিন্ম। পাসের হারের পাশাপাশি উল্লেখযোগ্যহারে কমেছে সর্বোচ্চ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

এ বছর বোর্ডে জিপিএ ৫ অর্জন করেছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ৫২ শতাংশ কম। গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ৯৭ জন। এছাড়া চট্টগ্রাম নগরীতে পাসের হার ৬৬.২০ শতাংশ হলেও জেলার বিভিন্ন উপজেলা ও অন্যান্য জেলায় পাসের হার তুলনামূলক কম।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ৭৪.৪২ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪.১৪ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৩৮.৩৬ শতাংশে।

গতকাল শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় বোর্ড সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন উপস্থিত ছিলেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই পরীক্ষায় অংশ নেওয়া ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪৬ হাজার ১৬৯ জন। এমনকি তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই এ বছর পাস করতে পারেননি।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, কমেছে জিপিএ ৫

সর্বশেষ হালনাগাদ : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬