Dhaka ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার লক্ষে আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। গঠিত এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে এতে মালিক ও শ্রমিকপক্ষের দুজন নতুন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে নিরপেক্ষ সদস্যদের পাশাপাশি স্থায়ী প্রতিনিধি ও নতুন নিয়োগপ্রাপ্তরা দায়িত্ব পালন করবেন।

রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নতুন এই মজুরি বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিনে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

এছাড়া পোশাক খাতের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বোর্ডে যুক্ত হয়েছেন।

শ্রমমন্ত্রী বলেন, নতুন মজুরি বোর্ড গঠনের পরও একটি বিশেষ মহল আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠিত

সর্বশেষ হালনাগাদ : ০৯:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬