Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতের বিরোধী জোটের মোদিবিরোধী আন্দোলন জোরদার, রামলীলা ময়দানে মহাসমাবেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে এক হয়েছে দেশটির বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা প্রতিবাদের অংশ হিসেবে এবার বিশাল সমাবেশের আয়োজন করেছে তারা। এর মাধ্যমে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মোদি সরকারের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

রোববার রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে এই প্রতিবাদী সমাবেশের আয়োজন করে বিরোধী জোট। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই সমাবেশে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে রাহুল গান্ধী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন এবং ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ভারতের নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমকে কেন্দ্র করেই মূলত এই রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাখ লাখ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যার একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। তবে নির্বাচন কমিশন দাবি করেছে, মৃত, স্থানান্তরিত এবং একাধিকবার নিবন্ধিত ভোটারদের বাদ দিয়েই তালিকা হালনাগাদ করা হচ্ছে। বিগত এক বছরে এই প্রক্রিয়ায় ১৩ কোটির বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতের বিরোধী জোটের মোদিবিরোধী আন্দোলন জোরদার, রামলীলা ময়দানে মহাসমাবেশ

সর্বশেষ হালনাগাদ : ০৯:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬