Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে রিফাত চৌধুরী (১৬) নামের দশম শ্রেণির এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরীবাড়ির মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে মোহাম্মদ রিফাত চৌধুরী গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে জলপাই খাওয়ার উদ্দেশ্যে গাছে ওঠে। গাছে থাকা অবস্থায় অসাবধানতাবশত হাত ফসকে নিচে পড়ে সে মারাত্মকভাবে আহত হয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

রিফাত আশারকোটা দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিল। স্বজনেরা জানান, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে তার টেস্ট পরীক্ষা চলছিল। রিফাতের মৃত্যুর বিষয়টি তার নিকটাত্মীয় মাস্টার জাকির হোসেন নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ০৯:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬