Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিলাসী জীবনযাত্রার লোভে অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী: হায়দরাবাদে ৭০ লাখ রুপির মালামাল উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ভারতের হায়দরাবাদে বিলাসী জীবনযাপন করতে অনলাইনে চুরির কৌশল শিখেছিলেন এক নারী। ২৫ বছর বয়সী পাগা জয়া নামের ওই নারীকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, জয়া তার স্বামীর অজান্তেই অনলাইনে চুরির কৌশল রপ্ত করেছিলেন। চুরির সময় নিজের পরিচয় গোপন রাখতে এবং পুলিশের নজর এড়াতে বোরকা পরিধান করতেন তিনি। তালাবদ্ধ বাড়িগুলোকে লক্ষ্য করে তিনি চুরির চেষ্টা চালাতেন।

তার কাছ থেকে প্রায় ৭০ লাখ রুপি মূল্যের স্বর্ণালংকার, রুপার গয়না, নগদ অর্থ এবং একটি আইফোন-১৭ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি একটি বাড়িতে চুরির চেষ্টার সময় সিসিটিভি ক্যামেরায় তার কার্যকলাপ ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, কালো রঙের লম্বা বোরকা, মাথা ও মুখ ঢাকা অবস্থায় তিনি বাড়ির দরজা খোলার চেষ্টা করছেন। তার হাতে ছিল কালো গ্লাভস এবং পিঠে হালকা নীল রঙের ব্যাগ। তবে দরজা খুলতে ব্যর্থ হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিলাসী জীবনযাপনের খরচ জোগাতেই তিনি এই চুরির পথ বেছে নিয়েছিলেন।

এদিকে, পৃথক আরেকটি চুরির ঘটনায় নবীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাত্র ২০ দিনের মধ্যে ১০টি চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় ৩৭ তোলা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

দুই ঘটনায় উদ্ধার হওয়া মালামাল এবং অভিযুক্তদের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এসব চুরির সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র বা ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

বিলাসী জীবনযাত্রার লোভে অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী: হায়দরাবাদে ৭০ লাখ রুপির মালামাল উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৯:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬