Dhaka ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, মেট্রোরেলের ৩ স্টেশন বন্ধ

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের জেরে মেট্রোরেলের তিনটি স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরুর পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ এবং পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সংঘর্ষ চলাকালে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

জানা যায়, আজ সকাল ৯টার দিকে মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।

পরে বেলা ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, মেট্রোরেলের ৩ স্টেশন বন্ধ

সর্বশেষ হালনাগাদ : ০৯:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬