Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিপিটির তীব্র নিন্দা: রাশেদ খানের অপসারণ দাবি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কটূক্তি এবং পত্রিকাটি ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস’ (বিপিটি)।

বিপিটির কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. নূর নবী এক বিবৃতিতে বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে যখন অধিকাংশ গণমাধ্যম সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে, সেই কঠিন সময়ে দৈনিক আমার দেশ গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সরকারের মুখপত্র না হওয়ায় সম্পাদক মাহমুদুর রহমানের ওপর খড়্গ নেমে আসে। লাগাতার মামলা ও হামলার মুখে তাকে দেশত্যাগে বাধ্য করা হয় এবং বন্ধ করে দেওয়া হয় আমার দেশ পত্রিকা।

জুলাই-উত্তর বাংলাদেশে গণমাধ্যমের প্রতি এমন জিঘাংসা প্রকাশ সম্পূর্ণ অপ্রত্যাশিত উল্লেখ করে বিপিটি জানায়, রাশেদ খান নিজের গঠিত দল গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিগত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনরায়ে প্রত্যাখ্যাত হন। পরবর্তীতে রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে টক শো ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের চরিত্রহনন ছাড়া তার উল্লেখযোগ্য কোনো কাজ গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

সম্প্রতি আমার দেশ পত্রিকার একটি রিপোর্টকে কেন্দ্র করে রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে বরেণ্য সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে কটূক্তি এবং দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে বলে উল্লেখ করা হয়।

ইঞ্জিনিয়ার মো. নূর নবী রাশেদ খানের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণকে নিন্দনীয় ও স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি অবিলম্বে রাশেদ খানকে রাজনৈতিক সহকারীর পদ থেকে অপসারণ করে গণমাধ্যমের ওপর বল প্রয়োগের ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিপিটির তীব্র নিন্দা: রাশেদ খানের অপসারণ দাবি

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬