Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: বান্ধবী দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছিল।

রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন। এর আগে দিশাকে আদালতে হাজির করে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দিশার একাধিকবার চলাফেরার তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ তাহসিফের সঙ্গে তাকে দেখা যায়। এর আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ নামের একটি প্রতিষ্ঠানেও গিয়েছিলেন।

এ ছাড়া মামলার আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে দিশার একসঙ্গে অবস্থানের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে ঘটনার আগে তার সঙ্গে দিশার একাধিকবার কথোপকথনের প্রমাণ পাওয়ার কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ মিলেছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন, ঘটনার স্থান শনাক্ত, আলামত উদ্ধার এবং অন্য জড়িত ব্যক্তিদের পরিচয় জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: বান্ধবী দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬