Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে হামলা-গ্রেপ্তার: লেবার পার্টির তীব্র নিন্দা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বকেয়া বেতন-বোনাস, অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ ও ন্যায্য পাওনার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা, হামলা, টিয়ারশেল নিক্ষেপ এবং গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচিতে এই দমন-পীড়ন চালানো হয়।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার এই নিন্দা জানান। তিনি বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির দফায় দফায় মূল্যবৃদ্ধিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অথচ শ্রমিকদের ন্যূনতম মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। বকেয়া বেতন-বোনাস ও অন্যান্য ভাতা চাইতে গিয়ে শ্রমিকদের হামলা, নির্যাতন ও গ্রেফতারের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

মোঃ নাজমুল ইসলাম তালুকদার আরও উল্লেখ করেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পুলিশি দমন-পীড়ন কিংবা মালিকপক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিক অসন্তোষ দমন করা যাবে না। শ্রমিকদের জীবিকা, মর্যাদা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং শিল্প খাতে অস্থিরতা বাড়াবে।

বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস ও সব পাওনা পরিশোধ, অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিকার, নিয়ম বহির্ভূত ভাবে কারখানার লে-অফ ঘোষণা, আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত এবং আটক শ্রমিকদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে হামলা-গ্রেপ্তার: লেবার পার্টির তীব্র নিন্দা

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬