Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল উন্মোচিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল উন্মোচন করা হয়েছে। রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন রানার্স কমিউনিটি, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে এই উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এরপর ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর ওপর নির্মিত একটি প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (অপা: ও মেইন:) এবং ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর রেস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

এ সময় হটলাইন নম্বর ১০২-এর ওপর নির্মিত প্রোমো ভিডিও এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মকাণ্ডের ওপর নির্মিত মহাপরিচালকের লেখা ও জায়েদ খলিলের সুরে ‘আগুনের আর্তনাদ’ শীর্ষক গানের ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির ভাষণে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচারের উদ্দেশ্যে এই আয়োজন করায় স্পন্সর প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার এবং বিভিন্ন দুর্যোগে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রানার্স কমিউনিটির প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন এবং ফটোসেশনে অংশ নেন।

‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি, রিকল ১০২’ (Run and Rise for Humanity, Recall 102) স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-কে সবার মাঝে পরিচিত করে তুলতে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ২৮ নভেম্বর পূর্বাচল ৩০০ ফুট সড়কে ২১ দশমিক ১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল উন্মোচিত

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬