Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস ফিরবে: রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও সিট বাণিজ্যসহ অতীতে বিদ্যমান নানা অনিয়ম ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

রোববার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সালাহউদ্দিন আম্মার বলেন, শুধু রাকসু নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও আবারো অচল হয়ে পড়ার পথে।

তিনি জাকসুর নির্বাচন কমিশন কার্যালয়ের চিত্রকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, সেখানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষক সমিতির কার্যালয় করার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ের চেয়ার-টেবিল পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে। তিনি ছাত্র সংসদগুলোর এমন দৈন্যদশা দেখতে চান না বলে জানান।

আম্মার হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের প্রস্তুতি নেওয়া না হলে তারা দ্রুতই কঠোর আন্দোলনে যাবেন। তিনি জানান, তার নিজস্ব কোনো ব্যানার কিংবা রাজনৈতিক সংগঠন নেই, তাই তিনি যে নয় দফা দাবি নিয়ে কাজ করেছিলেন, সেই ধারাবাহিকতায় আবারো ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মে ফিরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক মহলের বিভিন্ন শিক্ষার্থী বলছেন যে এই রাকসু ব্যর্থ। তিনি চান, শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে একটি সফল রাকসু আদায় করে নিক এবং তাদের হাত ধরেই একটি সফল রাকসু গঠিত হোক।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস ফিরবে: রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬