Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর একান্ত সহকারীর বিরুদ্ধে যুব জাগপা: ‘আমার দেশ’ ছেঁড়ার ঘটনায় তীব্র নিন্দা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর একান্ত সহকারী রাশেদ খানের লাইভে এসে একটি পত্রিকার কপি ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব জাগপা। যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, রাশেদ খান মজলুম মানুষের কলিজায় আঘাত করেছেন। তারা আরও বলেন, ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা গেলেও সম্পাদক মাহমুদুর রহমানের কণ্ঠ রোধ করা যাবে না।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুব জাগপার শীর্ষ নেতারা এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী হওয়ার পর রাশেদ খানের বিভিন্ন অনিয়ম অন্য গণমাধ্যমগুলো এড়িয়ে গেলেও ‘আমার দেশ’ সাহসী ভূমিকা পালন করছে। এটিই গণমাধ্যমের প্রকৃত বাকস্বাধীনতা। এ জন্য গণমাধ্যমকে গলাটিপে ধরার চেষ্টা করবেন না।

যুব জাগপার নেতৃবৃন্দ অবিলম্বে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় রাশেদ খানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এছাড়া পৃথক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার ও সাধারণ সম্পাদক ওসমান গণি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর একান্ত সহকারীর বিরুদ্ধে যুব জাগপা: ‘আমার দেশ’ ছেঁড়ার ঘটনায় তীব্র নিন্দা

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬