Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গার্মেন্টস শিল্পে অস্থিরতা উদ্বেগজনক, টেকসই পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে বিরাজমান অস্থিরতাকে ‘খুবই উদ্বেগজনক’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই খাতের মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে বাঁচাতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে চূড়ান্ত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির এই গভীর উদ্বেগের কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প বর্তমানে এক অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির চড়া মূল্য, অস্বাভাবিক উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে অনিশ্চয়তা এবং নতুন ক্রয়াদেশ কমে যাওয়া কিংবা বাতিল হওয়ার কারণে খাতটি গভীর সংকটে পড়েছে।

একই সঙ্গে এ খাতে কর্মরত শ্রমিকদের দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, যাতায়াত এবং চিকিৎসা খরচের বাড়তি বোঝায় সাধারণ শ্রমিক-কর্মচারীদের দৈনন্দিন জীবনও আজ চরম সংকটের মুখোমুখি।

সংকট উত্তরণে সরকারের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, ‘প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে খাতটি যেসব সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে, তা দূর করতে সরকারকে অবিলম্বে টেকসই ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় এবং উৎপাদনের গতি স্বাভাবিক রাখা সম্ভব হয়, তবে সংশ্লিষ্ট সকল সমস্যা যৌক্তিকভাবে সমাধান করা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, ‘শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা এবং এ শিল্পে নিয়োজিত বিপুল জনশক্তি—দুটোকেই রক্ষার জন্য সরকারকে দায়িত্বশীল ও অভিভাবকসুলভ ভূমিকা পালন করতে হবে।’

বিদ্যমান পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মালিক, শ্রমিক ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এ মুহূর্তে কালক্ষেপণের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কালক্ষেপণ বা অবহেলা করা হলে দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতি গভীর সংকটে নিমজ্জিত হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গার্মেন্টস শিল্পে অস্থিরতা উদ্বেগজনক, টেকসই পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬