Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শতভাগ উৎসব ভাতা ও নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি এমপিওভুক্ত শিক্ষকদের

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, দ্রুত বদলি আদেশ জারি এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলিপ্রক্রিয়া চালু এবং আগামী ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা প্রদানের জোরালো দাবি জানান তারা।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রত্যাহার এবং অযৌক্তিক হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তিন দফা দাবি বাস্তবায়নে আগামী ৪ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

শতভাগ উৎসব ভাতা ও নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি এমপিওভুক্ত শিক্ষকদের

সর্বশেষ হালনাগাদ : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬