Dhaka ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। সংস্থাটি জানিয়েছে, ক্রিপ্টো এক্সচেঞ্জ বিন্যান্স থেকে চুরি হওয়া ৬৩০ কোটি ডলারের সম্পদ সরিয়ে নেওয়ার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত। চুরি হওয়া অর্থের বড় অংশ ইথেরিয়ামে রূপান্তর করার পর কয়েক ধাপে তা পাচারের চেষ্টা চালানো হয়েছে।

এফবিআইয়ের অভিযোগ, উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটার’ এ ঘটনার সঙ্গে জড়িত। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে ১৫০ কোটি ডলার চুরির ঘটনায়ও গোষ্ঠীটিকে দায়ী করেছিল সংস্থাটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এফবিআই ভার্চুয়াল সম্পদসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে চুরি হওয়া অর্থের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক লেনদেনের সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকানাও প্রকাশ করেছে।

এদিকে বিন্যান্স জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষায় চুরি হওয়া টোকেনের ৯০ শতাংশ প্রতিস্থাপনে নিজেদের তহবিল ব্যবহার করা হয়েছে। বাকি ১০ শতাংশ তুলনামূলক কম তারল্যসম্পন্ন হলেও ব্যবহারকারীদের কোনো আর্থিক ক্ষতি হতে দেওয়া হবে না এবং শতভাগ ক্ষতিপূরণের দায় প্রতিষ্ঠানটি বহন করবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

সর্বশেষ হালনাগাদ : ১১:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬