Dhaka ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

স্কোপাস ইনডেক্সড গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে যবিপ্রবি

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক খ্যাতনামা গবেষণা সংক্রান্ত ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার তথ্যমতে, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় শীর্ষ স্থান দখল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ২০২৬ সালের অক্টোবর মাসের শেষে স্কোপাসের পরিসংখ্যান ব্যবহার করে ‘রিসার্চ হাব’ প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়, যেখানে যবিপ্রবির মোট গবেষণা প্রবন্ধের সংখ্যা ১৩৭৪টি। একই তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

দেশের মোট ১৬৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে প্রণীত এই পূর্ণাঙ্গ তালিকায় সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যবিপ্রবির সামগ্রিক অবস্থান ১৬তম। তালিকায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এই র‍্যাঙ্কিং তৈরিতে পাঁচটি বিশেষ সূচক মূল্যায়ন করা হয়েছে; যার মধ্যে প্রকাশনা সংখ্যায় ৬০%, মোট সাইটেশনে ২০%, গড় সাইটেশনে ১০%, আন্তর্জাতিক যৌথ অংশগ্রহণে ৫% এবং এইচ-ইনডেক্সে ৫% গুরুত্ব বরাদ্দ করা হয়।

প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে যবিপ্রবির বিজ্ঞানীদের ১৩৭৪টি প্রকাশনা বিবেচিত হয়, যা মোট ১৮ হাজার ৬১৯ বার অন্যান্য গবেষণায় উদ্ধৃত বা সাইট হয়েছে। এতে প্রতি প্রকাশনায় গড় সাইটেশন দাঁড়িয়েছে ১৩.৬, আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৮.৬ শতাংশ এবং প্রতিষ্ঠানের এইচ-ইনডেক্স হয়েছে ৫৬। এই গৌরবোজ্জ্বল অর্জনে সন্তোষ প্রকাশ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং গবেষণার এই গতিশীলতা ধরে রাখতে সব ধরনের ল্যাবরেটরি ও প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনপ্রিয়

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, প্রবাসীদের কল্যাণ নিয়ে আলোচনা

স্কোপাস ইনডেক্সড গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে যবিপ্রবি

সর্বশেষ হালনাগাদ : ০৬:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬