Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টিতে রূপান্তরের সিদ্ধান্ত

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকায় গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা, যানজট হ্রাস এবং সড়ক যাতায়াতকে যাত্রীবান্ধব করতে ‘বাস রুট রেশনালাইজেশন’ প্রকল্পের আওতায় বর্তমানে সচল ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনাটি বাস্তবায়নে নির্ধারিত ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে আগামীকাল রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক পর্যায়ে ৬টি নতুন বাস রুটের যাত্রা শুরু হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্র অনুযায়ী, বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত এ উদ্যোগ কার্যকর হলে প্রতিদিন রাজধানীর প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ যাত্রী সুশৃঙ্খল গণপরিবহন সুবিধার আওতায় আসবেন, যা ঢাকার মোট ট্রিপের ৮ শতাংশ।

প্রকল্পটির চালিকাশক্তি সম্পর্কে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ধ্রুব আলম জানান, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত সচল ৯৮টি রুটে বিস্তারিত সমীক্ষা, ড্রোন ভিত্তিক নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও হাজার হাজার যাত্রীর তথ্য বিশ্লেষণ করে এই বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে চালুকৃত ৬টি রুট ছাড়াও টঙ্গী কলেজগেট থেকে আজিমপুর পর্যন্ত এসি বাস সার্ভিস এবং ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর ও উত্তরা এলাকায় পৃথক ৩টি চক্রাকার বাস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ, অসুস্থ প্রতিযোগিতা কমানো এবং নির্দিষ্ট স্থান থেকে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ডেডিকেটেড বাস ডিপো চালুর মাধ্যমে গণপরিবহনকে পূর্ণাঙ্গ শৃঙ্কলাভুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টিতে রূপান্তরের সিদ্ধান্ত

সর্বশেষ হালনাগাদ : ০২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬