Dhaka ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

একই সংসদীয় আসন থেকে নির্বাচিত দুই ভাইয়ের বিরল রাজনৈতিক ইতিহাস

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ও বিরল ঘটনার সাক্ষী হলো ঠাকুরগাঁও-১ (সদর) আসন, যেখান থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে একই পরিবারের দুই ভাই পর্যায়ক্রমে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এই দুই ভাই হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা ফয়সল আমিন।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে তিনি ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। সাংবিধানিক বিধান অনুযায়ী তাঁর মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার ফলে সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হলে নির্বাচন কমিশন সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিয়ে জয়লাভ করেন মির্জা ফয়সল আমিন।

নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে সার্বিকভাবে ৬৪.৭৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং বিএনপির এই ভূমিধস বিজয় ও একই আসন থেকে দুই ভাইয়ের ধারাবাহিক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

একই সংসদীয় আসন থেকে নির্বাচিত দুই ভাইয়ের বিরল রাজনৈতিক ইতিহাস

সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬