Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—কিশোরগঞ্জে শিক্ষার্থীদের শপথগ্রহণ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

“যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না”—এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী বিশেষ শপথ নিয়েছে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী এই শপথবাক্য পাঠ করে।

রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত সকলে হাত উঁচিয়ে মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার শপথ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এছাড়া স্থানীয় শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় বক্তব্য দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—কিশোরগঞ্জে শিক্ষার্থীদের শপথগ্রহণ

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬