Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গুলিস্তানে ফুটপাতের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত করপোরেশনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতির সাহায্যে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। সিটি করপোরেশনের শতাধিক উচ্ছেদকর্মী এবং ছয় প্লাটুন পুলিশ সদস্য এই কার্যক্রমে অংশ নেন।

ঘটনাস্থল পরিদর্শন করে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, হকারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন বাজার ও হলিডে মার্কেট নির্ধারণ করা রয়েছে। সেখানে নিয়ম মেনে ব্যবসা করার সুযোগ থাকলেও গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত মূল রাস্তা ও ফুটপাত সম্পূর্ণ হকারমুক্ত রাখা হবে।

তিনি আরও বলেন, হকার নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা ও সতর্কবার্তা দেওয়ার পরও অবৈধ দখল বজায় রাখা হচ্ছে। ফলে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ফুটপাত ও সড়ক পুনরায় দখল করা হলে মালামাল বাজেয়াপ্তসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গুলিস্তানে ফুটপাতের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

সর্বশেষ হালনাগাদ : ০৩:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬