Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শত্রুর সঙ্গেও ইনসাফ করা শেখা উচিত: নাহিদ ইসলাম

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

জানাজা পড়ার এবং লাশ দাফনের অধিকার যেকোনো মানুষের মৌলিক মানবাধিকার ও ধর্মীয় অধিকার। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে মানুষের এই ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এই ধরনের অমানবিক দৃশ্য দেখতে চাই না।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ফ্যাসিস্ট শাসনামলে শহিদ মিনারে পিয়াস করিম ও আল মাহমুদের লাশ আনতে দেওয়া হয়নি এবং সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছিল। এমনকি বিরোধী দলের অনেক নেতার জানাজাও ঢাকায় করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, কিন্তু গণঅভ্যুত্থানের পর ঢাকায় রক্ষীবাহিনীর নেতা তোফায়েলের জানাজা হয়েছে এবং তাঁর নিজ এলাকায় আওয়ামী লীগ নেতা একে এম রহমতুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সংসদীয় রীতি অনুযায়ী শোক প্রকাশও করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের মানবাধিকারের পক্ষেও তাঁরা কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন, কারণ শত্রুর সঙ্গেই ইনসাফ করা আমাদের শিখতে হবে।

মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় বহু মানবাধিকারকর্মী নীরব ছিলেন। মানবাধিকারের প্রশ্ন এলে অতীতের সব হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, অতীতে লাশের ওপর নৃত্য উল্লাস ও কবর ভাঙচুরের ঘটনা দেখা গেছে এবং জানাজা পড়তে না দেওয়াকে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছিল। এমনকি শহিদ ওসমান হাদীর কবর উৎখাতের প্রক্রিয়াও পরিলক্ষিত হচ্ছে।

তিনি আরও যোগ করেন, এতকিছুর পরও আমরা ফ্যাসিস্টদের পন্থী হতে পারি না; বরং ফ্যাসিবাদের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি সকল নাগরিকের মানবিক মর্যাদা ও অধিকারের পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শত্রুর সঙ্গেও ইনসাফ করা শেখা উচিত: নাহিদ ইসলাম

সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬