Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৪১ টন ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আমদানিকৃত ৪১ টন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন একটি চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তিনটি লরিতে করে এই জ্বালানি প্রকল্প চত্বরে নিয়ে যাওয়া হয়।

এর আগে সোমবার রাশিয়া থেকে ভারতের দিল্লি হয়ে বিশেষ ফ্লাইটে জ্বালানি বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আনুষ্ঠানিকতার মাধ্যমে এই চালান বুঝে নেন। পরবর্তীতে কঠোর নিরাপত্তার পাহারায় সড়কপথে তা রূপপুরে পৌঁছায়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গোয় ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। চলতি চালানটি এই ইউনিটের জ্বালানি সরবরাহের তৃতীয় ধাপ। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া নির্ধারিত সময়েই সম্পন্ন হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৪১ টন ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে

সর্বশেষ হালনাগাদ : ১১:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬