Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জুলাই জাদুঘরে বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য ফ্রি হুইলচেয়ার সেবা চালু

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য জুলাই জাদুঘর পরিদর্শন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন একটি বিশেষ সেবা চালু করেছে জাদুঘর কর্তৃপক্ষ। এখন থেকে যেকোনো শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করলে চলাচলের সুবিধার জন্য সম্পূর্ণ বিনা মূল্যে হুইলচেয়ার ব্যবহারের সুযোগ পাবেন। মঙ্গলবার সকাল থেকে এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

নতুন এই ব্যবস্থার আওতায় দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই হুইলচেয়ার সেবা গ্রহণ করতে পারবেন। দর্শনার্থীর সঙ্গে পরিবারের সদস্য বা স্বজনরা থাকলে তারা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন। অন্যদিকে, কোনো বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী একা এলে তাকে পুরো জাদুঘর ঘুরে দেখানো ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা। জাদুঘরের অবকাঠামো ও প্রদর্শনী কক্ষগুলো যাতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বাধাহীন হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছে।

এই উদ্যোগ সম্পর্কে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ বলেন, ‘জুলাই জাদুঘর এ দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক কোনো সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানার এবং জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই আমরা এই বিশেষ সেবা যুক্ত করেছি। স্বজনদের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকেরাও প্রস্তুত থাকবেন, যাতে যেকোনো দর্শনার্থী কোনো ধরনের ভোগান্তি ছাড়া পুরো জাদুঘর ঘুরে দেখতে পারেন। আমরা জুলাই জাদুঘরকে সবার জন্য পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’

উল্লেখ্য, জুলাই জাদুঘরের অবকাঠামো নির্মাণের সময়ই বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের কথা বিবেচনা করে হুইলচেয়ার উপযোগী পথ তৈরি করা হয়েছিল। শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থী বা তাদের পরিবার জাদুঘরের মূল ফটকে যোগাযোগ করলেই তাৎক্ষণিকভাবে এই সেবা গ্রহণ করতে পারবেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জুলাই জাদুঘরে বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য ফ্রি হুইলচেয়ার সেবা চালু

সর্বশেষ হালনাগাদ : ১১:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬