নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে সৌদি আরবে কর্মরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, গত ২৩ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।
বিমানবন্দরে হামলার ঘটনার পর দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের যেকোনো বিমানবন্দর ব্যবহারের জন্য মিশনপ্রধানের বিশেষ অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিমানবন্দরে হামলা, আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের আশঙ্কায় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।























