Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতে সর্বগ্রাসী ডিজিটাল নজরদারি ও নাগরিক স্বাধীনতার শঙ্কা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ভারতে ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা এবং ক্ষেত্রবিশেষে ভোটারদের নাম বাদ দেওয়ার তথ্য প্রকাশ্যে আসার পর ড. সীমা খান্নার ভূমিকা আলোচনায় উঠে আসে। বর্তমানে তিনি দেশটির নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক হিসেবে ‘ইসিআইনেট’ তদারকি করছেন। একটি অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছে কীভাবে এই ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এড়িয়ে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এর আগে কোভিড মহামারির সময় ‘আরোগ্য সেতু’ অ্যাপ চালুর বিষয়টিতেও তিনি যুক্ত ছিলেন। কোনো সুনির্দিষ্ট আইনি সুরক্ষা ছাড়াই নির্বাহী আদেশে চালু হওয়া ঐ অ্যাপ ব্যবহারকারীদের স্বাস্থ্য ও সামাজিক সম্পর্কের তথ্য সংগ্রহ করত। সে সময় সমালোচকরা সতর্ক করেছিলেন যে, পর্যাপ্ত গোপনীয়তা রক্ষা না করে এমন তথ্য সংগ্রহ করা জনস্বাস্থ্য সংকটের অজুহাতে রাষ্ট্রের স্থায়ী নজরদারি চালুরই একটি প্রক্রিয়া।

যুক্তরাজ্যের বিচার বিভাগীয় পর্যবেক্ষণে আগেই বলা হয়েছিল, একাধিক দপ্তর থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য একক নথিতে পুঞ্জীভূত করা হলে ব্যক্তি স্বাধীনতা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। ভারতে সাম্প্রতিক সময়ে আধার কার্ড, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, আয়ুষ্মান ভারত এবং অ্যালগরিদমনির্ভর ডেটাবেসের মাধ্যমে সর্বগ্রাসী নজরদারি কাঠামোর ভিত্তি বিস্তৃত হয়েছে, যা সার্বিক গণতান্ত্রিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতে সর্বগ্রাসী ডিজিটাল নজরদারি ও নাগরিক স্বাধীনতার শঙ্কা

সর্বশেষ হালনাগাদ : ১০:২৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬