Dhaka ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অবহেলায় ধ্বংসের মুখে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভিটা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের প্রবাদপুরুষ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত জন্মভিটা উপযুক্ত সংরক্ষণ ও পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে তার জন্মস্থানে একটি স্মৃতি জাদুঘর বা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার দীর্ঘদিনের দাবি আজও বাস্তবায়িত হয়নি।

১৮৬২ সালে জন্মগ্রহণ করা এই মহান সাধকের কল্যাণে ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির রাজধানী হিসেবে স্বীকৃতি পেলেও নিজ জন্মভূমিতেই তিনি অবহেলিত। সম্প্রতি নীরবে পার হয়েছে তার ১৬৪তম জন্মবার্ষিকী। সরকারি বা বেসরকারি পর্যায়ে বড় কোনো আয়োজন না থাকলেও কেবল স্থানীয় একটি কলেজের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূর্বে শিবপুরে আলাউদ্দিন পল্লি গড়ার জন্য জমি রেজিস্ট্রি এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা থাকলেও তা বাস্তবে আলো দেখেনি। ১৮৯৮ সালে নির্মিত খাঁ পাড়া জামে মসজিদটি সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে এবং পৈতৃক ভিটা বেদখল হয়ে যাচ্ছে। এছাড়া ২০১৫ সালে দুষ্কৃতকারীদের তাণ্ডবে শহরের সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও জাদুঘরটি পুড়ে যাওয়ায় স্মৃতির অপূরণীয় ক্ষতি হয়।

নবীনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি দল স্থান পরিদর্শন করলেও পরবর্তী কোনো হালনাগাদ নির্দেশনা পাওয়া যায়নি। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমীরা সুরসম্রাটের স্মৃতি সংরক্ষণে দ্রুত জাদুঘর ও একাডেমি গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অবহেলায় ধ্বংসের মুখে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভিটা

সর্বশেষ হালনাগাদ : ১০:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬