Dhaka ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হুথি হামলার জেরে জ্বালানি তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সৌদি আরব কেন্দ্রিক অব্যাহত সামরিক হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে তাদের উপস্থিতি এবং হরমুজ প্রণালির দীর্ঘমেয়াদি অবরোধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে বিশ্বখ্যাত ব্রেন্ট ক্রুডের দাম ৩.১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৬.৭২ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ৩.৮ শতাংশ বেড়ে ১০৩.২৭ ডলারে গিয়ে ঠেকেছে, যা চলতি বছরের ২৯ এপ্রিলের পর সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।

বাজার বিশ্লেষকদের মতে, এক সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম মোট ৬ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং সংযুক্ত আরব আমিরাতে তেল সরবরাহে বিঘ্ন ঘটার খবর প্রকাশের পর বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মধ্যপ্রাচ্যের এহেন ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রত্যক্ষ প্রভাবে শুক্রবার মার্কিন যুক্তরাস্ট্রের ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের শেয়ার দর ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছালেও দেশটির অন্যান্য প্রধান প্রধান শেয়ার সূচকের দরপতনের মধ্য দিয়ে দিন শেষ হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হুথি হামলার জেরে জ্বালানি তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

সর্বশেষ হালনাগাদ : ১০:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬