Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যা মামলা: আসামি অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত সাজিবুল ইসলাম অপূর্বর (২২) আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্গাপুর আদালতের জিআরও রিমান্ডের এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে একদিনের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আসামি অপূর্বকে কঠোর পুলিশি নিরাপত্তায় দুর্গাপুর আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, প্রথম দফার রিমান্ডে আসামির কাছ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা সম্ভব হয়েছে। তবে মামলার বৃহত্তর স্বার্থে ও সুষ্ঠু তদন্তের খাতিরে এখনই সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।

উল্লেখ্য, গত গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে নিহত হন সাবেক সেনা সদস্য এবং জনপ্রিয় ফেসবুক পেজ ‘ডিটেকটিভ আর্টিকেল’-এর কর্ণধার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। পরবর্তীতে নিহতের ময়নাতদন্ত প্রতিবেদনে তাঁর শরীরে মোট ৬টি গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এই মর্মান্তিক ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর ধারাবাহিকতায় গত শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর বাজারের পুরাতন সিনেমা হলের পাশ থেকে সাজিবুল ইসলাম অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত অপূর্ব ইতিপূর্বে একটি পুলিশ হত্যা মামলারও অন্যতম অভিযুক্ত ছিল এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যা মামলা: আসামি অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

সর্বশেষ হালনাগাদ : ০৬:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬