Dhaka ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গত ১০ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে মোট ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে। এসব অভিযানে মোট ৩৩৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম। তিনি জানান, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীনে থাকা ১৩টি ব্যাটালিয়নের ২১৫টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও টহল পরিচালিত হচ্ছে।

অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে লক্ষাধিক ইয়াবা, বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি মদ, বিয়ার, ফেনসিডিল এবং যৌন উত্তেজক ট্যাবলেট। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধেও অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গত ১০ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬