Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফ্রান্সে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে দাঙ্গা, গ্রেপ্তার দুই হাজার

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ, যা শনিবার দাঙ্গার রূপ নিয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে এবার যুক্ত হয়েছে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে বৃহত্তর সামাজিক আন্দোলন, যা দেশটিতে অর্থনৈতিক ও সামাজিক সংকট নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

দেশজুড়ে ১৪০টি শহরে বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের ঘটনায় দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিক্ষোভে ৬০০-এর বেশি পুলিশ সদস্য, জেন্ডারমেরি বাহিনীর সদস্য ও অগ্নিনির্বাপণকর্মী আহত হয়েছেন। আহতদের সংখ্যা এখনো চূড়ান্ত নয় এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া, কয়েকশ ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রায় এক দশক আগে ফ্রান্সে জ্বালানির উচ্চমূল্যের প্রতিবাদে সড়কে নেমে আলোচনায় এসেছিল ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অ্যাকাউন্ট থেকেও এবার বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের তথ্যমতে, শনিবার দুপুরের আগেই দেশটির প্রায় ১১০টি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে প্যারিস, লিওঁ, নঁত ও রেনসহ বড় শহরগুলোতে ব্যাপক মিছিল বের হয়। গত মাসে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ইতোমধ্যে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে, যার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃহত্তর সামাজিক আন্দোলন।

বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে একদল বিক্ষোভকারী সাময়িকভাবে সিটি হলে ঢুকে পড়ে এবং ফরাসি প্রজাতন্ত্রের প্রতীক মারিয়ানের একটি আবক্ষ মূর্তি ফেলে দেয়। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

লিওঁ শহরে দাঙ্গাকারীরা একটি পর্যটন তথ্যকেন্দ্রে ঢুকে আগুন ধরিয়ে দেয়। তাদের অনেকের পরনে ছিল কালো পোশাক, মুখোশ ও চোখের সুরক্ষাচশমা। অন্যদিকে, প্যারিসে হাজারো মানুষ শান্তিপূর্ণভাবে মিছিল করলেও কেন্দ্রীয় প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে কয়েকশ বিক্ষোভকারীর সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

এমন পরিস্থিতিতে ফ্রান্স সরকার ব্যয় সংকোচনমূলক বাজেট পাসের চেষ্টা করছে। একই সঙ্গে আগামী বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফ্রান্সে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে দাঙ্গা, গ্রেপ্তার দুই হাজার

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬