Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, এখনো নিখোঁজ ১১

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন এবং শুক্রবারও তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলছিল।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, শুক্রবার নৌকাডুবির খবর পাওয়ার পর তারা উদ্ধার অভিযান শুরু করে। মেক্সিকোর এনসেনাদা শহর থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে নৌকাটি ডুবে যায়। কোস্টগার্ডের লেফটেন্যান্ট সান্তিয়াগো তামবুরিনি জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে নৌকাটি থেকে বিপৎসংকেত পাঠানো হয় এবং প্রায় দুই ঘণ্টা পর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। কোস্টগার্ডের কর্মীদের পানিতে থাকা ১৬ জনকে উদ্ধার করতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।

মেক্সিকোর কনস্যুলেট নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই মেক্সিকোর নাগরিক। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাদের একজনকে হাঙরের কামড়ে আহত হওয়ার সন্দেহে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার হওয়া ব্যক্তিদের হেলিকপ্টারে করে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নেওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠানো হয়। সান দিয়েগোয় অবস্থিত মেক্সিকোর কনস্যুলেট তাদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। তল্লাশি কার্যক্রমে দুটি হেলিকপ্টার, একটি স্থির ডানার বিমান, একটি কোস্টগার্ড জাহাজ এবং নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ব্যবহার করা হচ্ছে।

যে এলাকায় নৌকাটি ডুবেছে, সেটি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের পাচারের জন্য চোরাকারবারিদের ব্যবহৃত একটি পথ হিসেবে পরিচিত। তবে ওই এলাকায় মাছ ধরার নৌকা ও বিনোদনের জন্য ব্যবহৃত নৌযানও চলাচল করে। কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল, কোথায় যাচ্ছিল এবং কী কাজে সেখানে ছিল, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে নৌকাটির কোনো সন্ধান পাওয়া যায়নি, শুধু কিছু ভাসমান ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নৌকাটি কী ধরনের ছিল, তাও নিশ্চিত হওয়া যায়নি। লেফটেন্যান্ট তামবুরিনি বলেন, নৌকাটিতে থাকা ব্যক্তিরা সেখানে কী করছিলেন, তা তারা জানেন না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, এখনো নিখোঁজ ১১

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬