Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতের গুজরাটে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

ভারতের গুজরাটের ভরুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে ভরুচ জেলার ভাঘরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলাকালে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাস ছড়িয়ে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভরুচের মহকুমা প্রশাসক মনীষা মানানি জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এতে চুল্লির ট্যাংকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং কারখানার বিভিন্ন স্থানে যন্ত্রপাতির ভাঙা অংশ ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, মাত্র এক বছর আগে সায়খায় স্থাপিত এই কারখানাটিতে ওষুধশিল্পে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরি করা হয়।

ভরুচের পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা বার্তা সংস্থা পিটিআইকে জানান, বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিআইএসএইচ) এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, কারখানায় হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণ ঘটে এবং এর ফলে মিথিলিন ডাইক্লোরাইড গ্যাস ছড়িয়ে পড়ে।

ঘটনার পর গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তর এবং পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতের গুজরাটে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬