Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকার মৌলিক: ভারতের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বয়সের ভিত্তিতে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের আবেদন নাকচ করে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে আদালত।

শুক্রবার আদালত পর্যবেক্ষণ দেয় যে, ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের অধিকার প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। বয়স যা-ই হোক, শিশুরাও সমান অধিকার ভোগ করে।

আদালত জানায়, শিশুদের নিরাপত্তা ও স্বাধীনতা পরস্পরবিরোধী নয়। ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞার পরিবর্তে অভিভাবকদের নিয়ন্ত্রণ জোরদার, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা চালু এবং যৌন নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট দ্রুত অপসারণের ওপর জোর দেওয়া হয়েছে।

শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি জাতীয় ডেটাবেস তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, এ ধরনের কনটেন্ট শনাক্ত ও অপসারণে ইউআরএল তালিকাভুক্তকরণ, ডিজিটাল শনাক্তকারী তথ্যের ব্যবহার এবং প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে নির্দেশিকা ও কার্যপদ্ধতি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেছে, শিশুদের সুরক্ষায় কার্যকর উদ্যোগের অভাব উদ্বেগজনক। ইন্টারনেটে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্টের কোনো স্থান থাকতে পারে না বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকার মৌলিক: ভারতের সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬