Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবে হুথিদের ক্রমবর্ধমান হামলা: আঞ্চলিক সংঘাতের নতুন মাত্রা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সদর দপ্তরে হামলা চালিয়েছে। এসব হামলার মাধ্যমে তারা নিজেদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার জানান দিয়েছে। একই সঙ্গে, কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী ইয়েমেনি ভূখণ্ডেও হুথিরা তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত এক দশকে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মুখেও হুথিদের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইরান ও তার আঞ্চলিক মিত্রদের কাছ থেকে প্রশিক্ষণ, প্রযুক্তি ও উন্নত অস্ত্রের সহায়তা পাচ্ছে এই গোষ্ঠী।

বর্তমানে হুথিদের হাতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জাহাজবিধ্বংসী অস্ত্রের বিস্তৃত মজুত রয়েছে। এসব অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে তারা উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইসরায়েলেও হামলা চালাতে সক্ষম। তুলনামূলক কম খরচে তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানতে পারছে হুথিরা, যার বিপরীতে রিয়াদকে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

জাতিসংঘের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে হুথিদের যোদ্ধার সংখ্যা প্রায় ৩০ হাজার থাকলেও বর্তমানে তা বেড়ে তিন লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। হুথিরা নিজেদের নিয়ন্ত্রিত দুর্গম ও পাহাড়ি এলাকায় যোদ্ধা ও সামরিক সরঞ্জাম ছড়িয়ে রেখে হামলার মোকাবিলায় তাদের সক্ষমতাও বাড়িয়েছে।

সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবে প্রাণহানি, বিমান চলাচলে বিঘ্ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বাতিলের ঘটনা ঘটেছে। এতে ব্যবসা, পর্যটন ও ক্রীড়া খাতের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সৌদি পরিকল্পনাও ঝুঁকির মুখে পড়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে। বছরের পর বছর ধরে বিমান হামলা চালিয়েও বিদ্রোহীদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করা যায়নি। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে শুরু করে হুথিরা। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলও হুথিদের ওপর হামলা চালায়।

বিশ্লেষকদের মতে, শুধু বিমান হামলা চালিয়ে হুথিদের পরাজিত করা কঠিন। এজন্য প্রয়োজন স্থল অভিযান ও সমন্বিত সামরিক কৌশল। কিন্তু হুথিবিরোধী ইয়েমেনি শক্তিগুলো নিজেদের মধ্যে বিভক্ত। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে হুথিদের ক্রমবর্ধমান হামলা: আঞ্চলিক সংঘাতের নতুন মাত্রা

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬