Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

সারাদেশে আশঙ্কাজনক রূপ নিয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার। গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে প্রাণহানির ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৪২ জনে। চলতি অক্টোবরের প্রথম ১৬ দিনেই মারা গেছেন ৯৭ জন। এর আগে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে মারা যান।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৭২ জনকে নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে। অন্যদিকে গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪ হাজার ৪৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৮৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন ঢাকায়। এছাড়া চট্টগ্রামে ২৬০ জন, খুলনায় ২৩৩, বরিশালে ১৯০, রাজশাহীতে ১৭৩, ময়মনসিংহে ৬৭ এবং রংপুরে ৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬