Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা: আখতার হোসেন

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

গণভোটের গণরায় উপেক্ষা করে সরকারের একতরফা সংবিধান সংশোধন কমিটি গঠনকে জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের একদলীয় উদ্যোগ চলমান সাংবিধানিক সংকটের সমাধান করতে পারবে না। অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে তারা।

রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সব রাজনৈতিক দলের মধ্যে একটি বিষয়ে সমঝোতা হয়েছিল যে, একটি পূর্ণাঙ্গ ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা হবে। সেই পরিষদকে প্রয়োজনীয় গঠনমূলক ক্ষমতা দেওয়া এবং গণভোটের রায়ের আলোকে টেকসই পরিবর্তন আনার কথা ছিল, যেন ভবিষ্যতে কোনো আইনি বা সাংবিধানিক জটিলতা তৈরি না হয়।

সরকার সেই ঐতিহাসিক অবস্থান থেকে সরে এসেছে অভিযোগ করে আখতার হোসেন বলেন, সরকার একদলীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠন করে সংস্কার প্রক্রিয়াকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। এনসিপিকে এই কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও দলটি তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে গণভোটের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে। অন্যথায় সরকারের এই একতরফা পদক্ষেপের কারণে দেশের সাংবিধানিক সংকট আরও গভীর আকার ধারণ করবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা: আখতার হোসেন

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬