Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই লুটের ফতোয়া ইসরাইলি ইহুদি ধর্মগুরুর

  • সর্বশেষ হালনাগাদ : ১২:২০:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি থেকে জলপাই সংগ্রহের নামে ফসল লুট করার অনুমতি দিয়ে এক ধর্মীয় নির্দেশনা বা ফতোয়া জারি করেছেন ইসরাইলি ইহুদি ধর্মগুরু ডভ লিওর। পশ্চিম তীরের ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে অত্যন্ত প্রভাবশালী এই রাবির দাবি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ভূমির ওপর ইহুদিদের মালিকানা প্রমাণিত হয়।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩-এ প্রকাশিত ওই ফতোয়ায় ডভ লিওর দাবি করেন, ফিলিস্তিনিরা তাদের ব্যবহৃত জমির বৈধ মালিক নন। জমিগুলো ইসরাইলি জনগণের কাছ থেকে কেনা হয়নি উল্লেখ করে তিনি এগুলোকে চুরি করা সম্পত্তি হিসেবে আখ্যা দেন। ফিলিস্তিনিরা বছরের পর বছর জলপাইয়ের ফল ভোগ করে গাছ রোপণের ক্ষতিপূরণ পেয়ে গেছেন দাবি করে তিনি জমি ও ফসল তথাকথিত প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

এই ইহুদি ধর্মগুরুর ফতোয়া কেবল বসতির আশপাশের জমিতেই সীমাবদ্ধ নয়, দূরবর্তী ফিলিস্তিনি এলাকার ফসল আহরণের ক্ষেত্রেও প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে। এমন এক সময়ে এ নির্দেশ দেওয়া হলো, যখন পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষক, তাদের ঘরবাড়ি ও কৃষিজমিতে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব সহিংসতা বন্ধ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরাইলি কর্তৃপক্ষের চরম ব্যর্থতার কথা বলে আসছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই লুটের ফতোয়া ইসরাইলি ইহুদি ধর্মগুরুর

সর্বশেষ হালনাগাদ : ১২:২০:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬