Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজের অভিযোগে সেনবাগের ওসি প্রত্যাহার

  • সর্বশেষ হালনাগাদ : ০১:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের এক সমর্থকের বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এবং শুক্রবার রাতের একটি মিছিল ঠেকানোর ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। ওই ঘটনায় ওসির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর রেশ কাটতে না কাটতেই উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত একটি ভূরিভোজে ওসির অংশ নেওয়ার তথ্য সামনে আসে। এরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বর্তমানে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ওসির দায়িত্ব পালন করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানিয়েছেন, ওসির বিরুদ্ধে ওঠা দাওয়েত খাওয়ার অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বটতলা বাজারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের ওই ঘটনায় ইতিমধ্যে সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ছাত্রলীগ ও যুবলীগের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজের অভিযোগে সেনবাগের ওসি প্রত্যাহার

সর্বশেষ হালনাগাদ : ০১:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬