Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পানামায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক রেকর্ড

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

পানামায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকে এ পর্যন্ত ৭৪৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে। দেশটির ইনস্টিটিউট অব জিওসায়েন্সেসের পরিচালক নেস্টর লুক জানান, তাত্ত্বিক পর্যবেক্ষণ ও ভূকম্পনের অতীত রেকর্ড অনুযায়ী এ ধরনের শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত এক থেকে দুই মাস ধরে মৃদু ও মাঝারি আফটারশক বজায় থাকতে পারে।

তিনি আরও জানান, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূগর্ভের ১০ কিলোমিটারেরও কম গভীরে। ফলে ভূত্বকের টেকটোনিক ব্লকগুলো এখনও নিজেদের ভারসাম্য পুনর্নির্ধারণ করছে। তবে উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ভূকম্পনের মাত্রা ধীরে ধীরে কমে আসছে। চিরিকি ও বোকাস দেল তোরো অঞ্চলে রেকর্ড করা ভূমিকম্পগুলো ভিন্ন ফাটল বা ভূচ্যুতি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন তিনি।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ভূমির ভৌগোলিক গঠন পরিবর্তন ও পানির রঙ বদলে যাওয়ার বিষয়েও গবেষণা চলছে। স্থানীয়রা উপকূলে পাথর জেগে ওঠা ও পানি সরে যাওয়ার খবর দিয়েছেন। বিজ্ঞানীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভূচ্যুতির প্রভাব এবং ভূগর্ভস্থ পানির রাসায়নিক পরিকাঠামো পরীক্ষা করবেন। ভূমিকম্পের আগাম সতর্কতা ব্যবস্থা জোরদারে আরও সেন্সর ও পর্যবেক্ষণ যন্ত্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পানামায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক রেকর্ড

সর্বশেষ হালনাগাদ : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬