Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল: আগুন নেভাতে গিয়ে ৪ জনের মৃত্যু, দগ্ধ ২

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জাতীয় উদ্যানের দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ দাবানল। শুক্রবার দেশটির বন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পূর্ব জাভার ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে আগুন নেভাতে গিয়ে কয়েকজন দগ্ধ হন। এতে চারজনের মৃত্যু হয় এবং গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুজন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনের প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোতেও পৌঁছেছে। আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে আশপাশের বিভিন্ন এলাকা।

নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি বন মন্ত্রণালয়। ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত স্যাটেলাইট পর্যবেক্ষণে সারা দেশে উচ্চমাত্রার নিশ্চয়তাসম্পন্ন ৭৯৯টি হটস্পট শনাক্ত করা হয়েছে। আগের দিনের তুলনায় এই সংখ্যা ৪২৭টি বেশি। তবে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হটস্পটের সংখ্যা আর প্রকৃত আগুনের সংখ্যা এক নয়। একটি দাবানল থেকেও একাধিক হটস্পট শনাক্ত হতে পারে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সহায়তা নেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরমানাথা নাসির। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে মালয়েশিয়া আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য তিনটি হেলিকপ্টার, একটি উড়োজাহাজ এবং ৫২ জন কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে এ বিষয়ে পরবর্তী কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। সিঙ্গাপুরও ইন্দোনেশিয়াকে সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল: আগুন নেভাতে গিয়ে ৪ জনের মৃত্যু, দগ্ধ ২

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬