যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছর বয়সি তরুণ আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি পালাটাইন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এক ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে গোয়েন্দারা অভিযুক্তের কাছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নথি খুঁজে পান। ওই নথিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতার উসকানি ছিল। তল্লাশি চালিয়ে তার বাসা থেকে একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
আদালতের নির্দেশে বর্তমানে অভিযুক্ত তরুণ কারাগারে রয়েছে। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।























