Dhaka ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ককরোচ জনতা পার্টির (সিজিপি) ব্যানারে আয়োজিত একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অপরাধে বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেতা ইমরান খান জন্মসূত্রে ভারতের নাগরিক নন। তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ধারণ করেন এবং তাঁর কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। ভারতের প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক কিংবা ওসিআই কার্ডধারী ব্যক্তি দেশটির অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সভা-সমাবেশ বা প্রতিবাদ-বিক্ষোভে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেন না।

এর আগে গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সিজিপি। সেই বিক্ষোভে সরাসরি অংশ নিয়েছিলেন অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরান খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সঙ্গী অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং মামাতো বোন জেন মেরি খান।

কর্মসূচিস্থল থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পুলিশ ওই সময় তিনজনকেই আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। তবে বিদেশি নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে অংশ নিয়ে অভিবাসন বিধিমালা লঙ্ঘন করায় ইমরান খানের বিরুদ্ধে শেষ পর্যন্ত এই কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

সর্বশেষ হালনাগাদ : ১২:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬