Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন এবং হেলথ ইন্স্যুরেন্স চালুর বিশেষ উদ্যোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সুযোগ পৌঁছে দিতে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা’ খাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক এক বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যে বিস্তারিত রূপরেখা গ্রহণ করা হয়েছে, তা শতভাগ কার্যকর হলেও একসঙ্গে তা প্রয়োগ করা বেশ জটিল। তাই নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকারের তালিকায় রেখে প্রাথমিকভাবে পাইলট স্কিম হিসেবে কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাতে রোগীদের নিজস্ব পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হয়ে সাধারণ মানুষকে চরম অর্থনৈতিক দুর্ভোগে পড়তে না হয়।

নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, প্রসূতি ও নারীরা যেন কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন, সেজন্য গ্রামীণ ও স্থানীয় হেলথ সেন্টারগুলোকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ সেন্টারে রূপান্তরিত করা হবে। এর অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপজেলা পর্যায়ে স্তন ক্যানসার ও জরায়ুমুখ ক্যানসারের স্ক্রিনিং ও টেস্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে সংশ্লিষ্ট সকলকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন এবং হেলথ ইন্স্যুরেন্স চালুর বিশেষ উদ্যোগ

সর্বশেষ হালনাগাদ : ১২:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬