Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোড সংলগ্ন ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল সোয়া ১০টার দিকে ওই ওষুধ কারখানায় হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানার ভেতরে দাহ্য পদার্থ বা কেমিক্যাল থাকায় মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে, যা কারখানার কর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের প্রাথমিক ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে আরও ইউনিট যোগ দেওয়ার কাজ চলছে বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে এবং কারখানার ভেতরে আটকা পড়া বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি রোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এবং হতাহতের কোনো বড় খবর এখনো পাওয়া যায়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সর্বশেষ হালনাগাদ : ১১:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬