মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র্যাচেলের তাণ্ডবে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে মৃতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়ার সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের দুজন প্রাপ্তবয়স্ক ও দুটি শিশু রয়েছে। মূলত ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যার পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।























