সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো এই আকস্মিক হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর অসামরিক বিমান অবকাঠামোর নিরাপত্তায় সাময়িকভাবে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
সৌদি সিভিল এভিয়েশন অথরিটি বেসামরিক বিমান চলাচলে লাগাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবং আটকে পড়া প্রবাসীদের সহায়তায় সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি সৌদি আরবের কয়েকটি বিমানবন্দর ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে, যাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এর জবাবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা অভিযান জোরদার করেছে সামরিক জোট।























