Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এক বছর শান্ত থাকার শর্তে মুক্তি পেলেন সিজিপি নেতারা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে আন্দোলন গড়ে তোলা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন। দিল্লি বিমানবন্দর থেকে আটকের পর রোববার সকালে দিল্লির ক্যাটনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আগামী এক বছর শান্তি বজায় রাখার শর্তে জামিন দেন।

শনিবার দিল্লিজুড়ে বিরোধী দল ও সিজিপির বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। রাজপথ ও বিভিন্ন স্থান থেকে প্রায় তিন হাজার আন্দোলনকারীকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ইউটিউবার ধ্রুব রাঠিও ছিলেন। কঠোর নিরাপত্তার কারণে বড় জমায়েত করতে না পারলেও বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে আন্দোলনের পেছনে বিরোধীদের ইন্ধন রয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির সভাপতি নিতিন নবীন অভিযোগ করেন, সিজিপি বিরোধীদের ছায়াসঙ্গী হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন, গণতন্ত্রে ভিন্নমত প্রকাশের অধিকার থাকলেও অরাজকতা সৃষ্টির সুযোগ নেই। তবে সিজিপি নেতৃত্ব জানিয়েছে, ভোটার তালিকার অসঙ্গতির সুরাহা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এক বছর শান্ত থাকার শর্তে মুক্তি পেলেন সিজিপি নেতারা

সর্বশেষ হালনাগাদ : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬