Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দাদির মৃত্যুতে দিল্লি ছেড়ে বাড়ি ফিরছেন সিজিপি প্রধান অভিজিৎ দীপকে

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের রূপকার ও ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লি ছেড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দাদির আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তিনি রাজ্যসভার সংসদ সদস্য কপিল সিব্বালের বাসভবন ত্যাগ করে বাড়ির পথ ধরেন।

এর আগে রোববার সকালে দিল্লির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক বছরের জন্য শান্তি বজায় রাখার শর্তে জামিন পান সিজিপির শীর্ষ তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। দিল্লি বিমানবন্দরে নামার পরপরই আটক হওয়া অভিজিৎকে পুলিশ হেফাজতে থাকাকালেই দাদির মৃত্যুর খবর জানানো হয়েছিল।

এদিকে শীর্ষ নেতা সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সিজিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে। দলের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

অন্যদিকে আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দিল্লির মেট্রো ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শনিবার বিরোধী নেতাদের যন্তর মন্তরে যাওয়ার পথে বাধা এবং ব্যাপক ধরপাকড়ের পর রোববারও নতুন করে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, যার ফলে রাজধানীর বিভিন্ন সড়কে কঠোর ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দাদির মৃত্যুতে দিল্লি ছেড়ে বাড়ি ফিরছেন সিজিপি প্রধান অভিজিৎ দীপকে

সর্বশেষ হালনাগাদ : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬